জাতীয়

মনজিল পরিবহনের ধাক্কায় আহতের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজার এলাকায় মনজিল পরিবহনের ধাক্কায় আহত শাহজালাল (৫৭) নামের একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ১৫২ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুল হক বলেন, সোমবার (৬ নভেম্বর) মনজিল পরিবহনের ধাক্কায় রিকশা আরোহী আয়নাল হাওলাদার মারা যান। এ ঘটনায় শাহজালাল নামে একজন গুরুতর আহত হন। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ঢাকায় আসছে ইইউ’র প্রতিনিধিদল

এসআই আরও বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিহত শাহজালাল কাকরাইল এলাকায় থাকতেন। তার বাড়ি ফরিদপুর জেলার চরভদ্রাসন থানা এলাকায়।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা