জাতীয়

১৫২ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক : অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) ১৫২ পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি ১৪০ জন।

আরও পড়ুন : চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৭

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

একটি প্রজ্ঞাপনে ১২ পুলিশ সুপারকে (এসপি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন : ব্যাপক গ্রেফতারে উদ্বিগ্ন জাতিসংঘ

ওই প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ডিএমপির উপকমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, এবিএম মাসুদ হোসেন, মো. শহিদুল্লাহ, খুলনা নৌপুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও ডিএমপির উপকমিশনার আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করার বিষয়টি জানানো হয়।

অন্য প্রজ্ঞাপনে ১৪০ জনকে সুপার নিউমারির অতিরিক্ত ডিআইজি পদে (গ্রেড-৪) পদোন্নতি দেওয়ার কথা বলা হয়।

আরও পড়ুন : আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হয়েছে

সুপার নিউমারারি পদ বলতে বুঝায় পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোন কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা