সংগৃহীত ছবি
জাতীয়

সার্বিক নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

সোমবার(২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলিস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সে সাক্ষাৎকালে দেশের সীমান্তবর্তী কোনো এলাকা যেমন- ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, যশোরসহ অন্যান্য কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে দুস্কৃতকারীরা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর ও তাদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেন।

আরও পড়ুন: ড. ইউনূস- হেলেন লাফের সাক্ষাৎ

এই সময় পুলিশ মহাপরিদর্শক বলেন, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিটি ঘটনায় যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। এই ধরনের হীন কর্মকাণ্ডে লিপ্ত অপরাধীকে গ্রেফতারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভিকটিম ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্য যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তা দিতে সর্বদাই অঙ্গীকারবদ্ধ। এরপর তিনি সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন।

তিনি আরও বলেন, যদি কোথাও এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিক ভাবে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ করা হলো।

আরও পড়ুন: শুক্রবারও চল‌বে মে‌ট্রো‌রেল

উল্লেখ্য, বর্তমান প্রেক্ষাপটে দেশে কোনো অসাধু চক্র বা গোষ্ঠী যাতে সংখ্যালঘু সম্প্রদায়কে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেই জন্য কঠোর নজরদারি বজায় রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা