সংগৃহীত ছবি
জাতীয়

ড. ইউনূস- হেলেন লাফের সাক্ষাৎ 

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তবর্তীকালীন সরকারের সাথে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন, ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ। এ সময় যুক্তরাষ্ট্র এই দেশের স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, শাসন এবং রোহিঙ্গা ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানান।

আরও পড়ুন: বিডিআর হত্যার বিচার শিগগির শুরু

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তিনি।

এই সাক্ষাতে মার্কিন যুক্তরাষ্ট্র দেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং বিভিন্ন বিষয়ে ঢাকার সাথে সম্পর্ক জোরদার করবে বলে জানায় হেলেন লাফেভ।

তিনি বলেন, মার্কিন সরকার বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে খুশি এবং একই সাথে এই দেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।

আরও পড়ুন: শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ

তিনি আরও বলেন, দেশে ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রয়াসে ঢাকায় মার্কিন দূতাবাস এ সপ্তাহে তাদের কনস্যুলার পরিষেবা পুনঃরায় চালু করবে। এ সময় হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী এখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা