ছবি: সংগৃহীত
জাতীয়

ব্যাপক গ্রেফতারে উদ্বিগ্ন জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর ব্যাপক সংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার করায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সেই সঙ্গে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু এবং সহিংসতামুক্ত নির্বাচন প্রত্যাশা করছে সংস্থাটি।

আরও পড়ুন: আবহাওয়ার পূর্বাভাসে যা বলা হয়েছে

নির্বাচন কমিশনের সংলাপে নভেম্বরে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি। কিন্তু তারা সুষ্ঠু নির্বাচন দাবি করছে- সাংবাদিকের এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে দেশে ব্যাপকহারে গ্রেফতারের বিষয়ে সোমবার এক ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

তিনি একই সঙ্গে আগের মতো আবারও বলেন, আপনাকে বলতে পারি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু, সহিংসতামুক্ত নির্বাচন আমরা খুব বেশি প্রত্যাশা করি। বিএনপি সংলাপে অংশ নেয়নি- এ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে বিস্তারিত নেই। কেন একটি দল সংলাপে অংশ নেয়নি, তা আমি বলতে পারব না।

আরও পড়ুন: উদ্বোধন ১১ নভেম্বর

একই সাংবাদিক গাজায় ইসরাইলি হামলা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, অনেকেই বলছেন, আলোচনা প্রক্রিয়ার কথা বলা মানেই হলো সময়ক্ষেপণের অজুহাত। মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘের সামনে কি অন্য কোনো কার্যকর উপায় আছে?

এর জবাবে মুখপাত্র বলেন, এটা নির্ভর করে যে- আপনি জাতিসংঘের কোন অংশের সঙ্গে কথা বলছেন তার ওপর। আমি মনে করি, এই সংগঠনের কোনো কোনো অঙ্গসংগঠন আরও বেশি কিছু করতে পারে সম্ভবত। অব্যাহতভাবে এ বিষয়ে কথা বলে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা