সংগৃহীত
জাতীয়

নিরাপত্তা জোরদার করণে সর্বাত্মক প্রচেষ্টা 

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অবরোধে নাশকতা ঠেকাতে পরিবহন চালক, হেলপার ও সুপারভাইজারদের গাড়িতে গজারির (শাল গাছ) লাঠি রাখা হবে। একই সঙ্গে কেউ নাশকতা করতে এলে ‘পিটিয়ে তক্তা করে দেবেন’ বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

শুক্রবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ‘শ্রমিক মালিক সমন্বয় পরিষদ’ আয়োজিত ‘বিএনপি-জামায়াতের অবরোধের নামে সৃষ্ট সন্ত্রাস, নৈরাজ্য, যানবাহন পোড়ানো ও শ্রমিক হত্যা’র প্রতিবাদে শ্রমিক সমাবেশে একথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান কামাল জানান, আইন বলে, কেউ যদি আপনাকে মারতে চায় তার প্রতিহত করতে পারেন; সম্পদ রক্ষার্থে, জীবন-মান রক্ষার্থে। কাজেই আপনি প্রতিবাদ করতে পারবেন এবং তার উপরও আঘাত করতে পারবেন। সাহস করে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। আপনারা সকলে নির্বিঘ্নে-নির্ভয়ে গাড়ি চালান। সরকার আপনাদের পাশে আছে। আমি যে কথাটা বলছি, প্রধানমন্ত্রী আমাকে তাই বলেই পাঠিয়েছেন।

আরও পড়ুন: দায় এড়াতে পারে না বিএনপি

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ট্রাকে যারা পণ্য বহন করে নিয়ে আসছেন, আমাদের পুলিশ বাহিনীর উপর ইনস্ট্রাকশন রয়েছে। নিকটবর্তী থানায় আপনারা যোগাযোগ করবেন, আপনাদের ট্রাকগুলো একসঙ্গে রওনা দেবেন। যেখানে যা প্রয়োজন নিরাপত্তা বাহিনী আপনাদেরকে স্কট দিয়ে নিয়ে আসবে, আপনারা যেখানে যেতে চান।

সবশেষে এ নেতা জানান, আমাদের র‌্যাব, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ; সবাই সজাগ থাকবে, যাতে করে আপনারা পরিবহন জগতে কোনও অসুবিধা ফেস না করেন। আমরা সে ব্যবস্থাটি করছি। নিরাপত্তা জোরদার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছি আমরা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা