সংগৃহীত
জাতীয়

শ্রমিকদের বিক্ষোভ সড়কে অবরোধ

জেলা প্রতিনিধি: পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির চলমান আন্দোলনের মধ্যে দিয়ে আশুলিয়ায় বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় সড়ক অবরোধের চেষ্টা করেন তারা।

আরও পড়ুন: ফখরুলের মুক্তি চেয়ে ৬৮ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি

শুক্রবার (৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ করেন। এ ঘটনায় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা একত্রিত হয়। পরে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে নেমে বিক্ষোভ শুরু করে তারা। সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন:

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, আজ সকালের দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় কিছু লোকজন বিক্ষোভ করার চেষ্টা করে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। বিক্ষোভকারীরা পোশাক শ্রমিক ছিল কি না তা জানা যায়নি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ পরিস্থিতি ভালো আছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা