ছবি-সংগৃহীত
জাতীয়

আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে শুক্রবার সাপ্তাহিক বন্ধের পর শনিবার মেট্রোরেল চালু থাকার কথা থাকলেও তা বন্ধ রাখা হয়েছে। ফলে আজ (৪ নভেম্বর) রাজধানীবাসী মেট্রোরেলে চলাচলের সুবিধা পাবেন না।

আরও পড়ুন: হত্যা মামলায় আমীর খসরুকে গ্রেফতার

গত ১ নভেম্বর র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ (এমআরটি লাইন-৬) এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে বলা হয়, এমআরটি লাইন-৬ আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠান থেকে এমআরটি লাইন-৫ অর্থাৎ হেমায়েতপুর থেকে ঢাকার ভাটারা পর্যন্ত মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মেট্রোরেল ৪ নভেম্বর চলাচল বন্ধ থাকবে। মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

আরও পড়ুন: আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন কাল

এতে আরও বলা হয়, আগামী ৫ নভেম্বর সকাল সাড়ে ৭ট থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল উত্তরা-আগারগাঁও রুটে চলাচল করবে। অন্যদিকে আগারগাঁও-মতিঝিল রুটে শুধুমাত্র সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা চলাচল করবে।

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা