সংগৃহীত
জাতীয়

প্রধান বিচারপতির বাসভবনে হামলা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইল এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। জবাবে পুলিশ রাবার বুলেট ও কাঁদানেগ্যাস ছুড়েছে। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে বিএনপির নেতাকর্মীরা সড়কে অবস্থান নেয়।

আরও পড়ুন: রাজধানীতে বাস হামলায় আহত ২

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিএনপির নেতা-কর্মীরা দুপুরে ওই এলাকায় কাকরাইল মোড়ে অবস্থান নেয়। অন্যদিক দিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের অনুসারীরা আসে। বিএনপির নেতা-কর্মীরা ওই গাড়িটির ওপর হামলা চালায়। পুলিশ বাধা দিতে এলে পুলিশের ওপর হামলা করে তারা।

আরও পড়ুন: টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এই সসময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে ঢুকে যায় কেউ কেউ। দুর্বৃত্তরা প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুর করে। ঘটনাস্থলে ৮টি পিকআপ ও একটি বাস ভাঙচুর করে পরে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে।

সাউন্ড গ্রেনেড ছুড়তে ছুড়তে তোপের মুখে পিছু হটে পুলিশ। ঘটনাস্থলে পরে অবস্থান নেয় বিজিবি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা