সংগৃহীত
জাতীয়

আরামবাগে হবে জামায়াতের সমাবেশ

নিজস্ব প্রতিবেদন: রাজধানীর আরামবাগ মোড়ে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা পিকআপের ওপর সমাবেশের মঞ্চ তৈরি শুরু করছেন। সেখানেই তারা মঞ্চ তৈরির কাজ শুরু করে দেন। যদিও পুলিশ ১২টার দিকে আরামবাগেই তাদের সমাবেশ করার মৌখিক অনুমতি দেয়।

আরও পড়ুন: টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী আরামবাগ মোড়ে অবস্থান নেন।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এসএম মোবারক হোসেনের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে জরুরি বৈঠক করে পুলিশ। আরামবাগ মোড়ের আল হেলাল পুলিশ বক্সের সামনে এ আলোচনায় বসেন তারা। বৈঠকে পুলিশ জামায়াত ইসলামীর নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দেয়।

আরও পড়ুন: ধামরাইয়ে ককটেল বিস্ফোরণ

পূর্ব ঘোষণা অনুযায়ী জামায়াত নেতাকর্মীরা সকাল ১০টার দিকে শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের নটরডেম কলেজ ফুটওভার ব্রিজের সামনে আটকে দেয়।

এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মতিঝিল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান দেখা যায়। রাজধানীর টিকাটুলি মোড়, দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর, নটরডেম কলেজের গলি, বাংলাদেশ ব্যাংকের পেছনের গলিসহ পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে আনসার ব্যাটালিয়ন, র‍্যাব, পুলিশ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা