ছবি-সংগৃহীত
জাতীয়

মার্কিন প্রতিনিধিদের ফোকাস সুষ্ঠু নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক দল বাংলাদেশের প্রি-অ্যাসেসমেন্ট করতে এসেছেন বলে জানালেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তাদের মূল ফোকাস হলো, সুষ্ঠু, স্বাধীন, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন।

আরও পড়ুন : পদ্মা সেতুতে রেল সংযোগ উদ্বোধন

মঙ্গলবার (১০ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান।

কমিশনার আউয়াল জানান, এ বৈঠকে আমেরিকার প্রি-অ্যাসেসমেন্ট টিম আমাদের রোল, দায়িত্ব, কর্মকাণ্ড, সরকারের সাথে ইসির কো-অর্ডিনেশন, সম্পর্কে জানতে চেয়েছেন। আমাদের পক্ষ থেকে আমরা তাদের সবকিছু জানিয়েছি। আমরা জানি এরপরে তারা কি করবে। দেশে ফিরে গিয়ে তারা হয়তো পর্যালোচনা করে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেবেন।

মার্কিন প্রাক নির্বাচন বিষয়ক বৈঠকে পর্যবেক্ষক যারা ছিলেন- আইআরআইয়ের বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাউ, কার্ল রিক ও এনডিআইয়ের মারিয়া চিন বিনতি আব্দুল্লাহ, মনপ্রিত সিং আনন্দ ও ক্রিগ হলস্টেড।

আরও পড়ুন : দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে

শনিবার বাংলাদেশে এসে যুক্তরাষ্ট্রের এ দলটি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাথে বৈঠক করেছেন।।

দেশটির অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি দলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা