ছবি-সংগৃহীত
জাতীয়

বাড়ছে মাতৃত্বকালীন ছুটি 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শ্রম সংশোধন আইন - ২০২৩ এ নীতি অনুযায়ী, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১১২ দিনের পরিবর্তে ১২০ দিন করার হয়েছে।

আরও পড়ুন : আগারগাঁও-মতিঝিলের উদ্বোধন পেছাল

সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

মাহবুব হোসেন জানান, আগে নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি পেতেন ১৬ সপ্তাহ। তবে মা হওয়ার আগে ও পরে মিলিয়ে পেতেন। এখন পরিবর্তন করে এ ছুটি ১২০ দিন করা হয়েছে। সেই সাথে এ ছুটি নারী শ্রমিক তার সুবিধামতো নিতে পারবেন।

আরও পড়ুন : প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়

তিনি আরও বলেছেন, শ্রম আইন হচ্ছে আমাদের ব্যক্তি খাতের যেসব কলকারখানা আছে তাদের জন্য। শ্রম আইন যেখানে প্রযোজ্য, সেখানে মাতৃত্বকালীন ছুটিও প্রযোজ্য।

নারীরা এ ছুটি বেতনসহ পাবেন উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানায়, মূল আইনেই বলা হয়েছে যে, এ ছুটি নারীরা বেতনসহ পাবেন।

আরও পড়ুন : প্রধান বিচারপতির বিচার কার্য শুরু

মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, শ্রমিকদের ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না। কোনো শ্রমিক নিয়োগের ক্ষেত্রে জাতি, লিঙ্গ, ধর্ম, বর্ণ, বিশেষ চাহিদা সম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বিশেষে কোনো বৈষম্য সৃষ্টি করা যাবে না।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য নতুন শ্রম আইন কার্যকর করা হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা