ছবি: সংগৃহীত
জাতীয়

এসএ পরিবহনে এখনো জ্বলছে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস কার্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার খবর দেওয়া হলেও সেখানে ক্ষণে ক্ষণে বিস্ফোরণ ঘটছে এবং হঠাৎ হঠাৎ আগুন জ্বলে উঠছে।

আরও পড়ুন: আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০ টা ১০ মিনেটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১০ টি ইউনিট কাজ করে প্রায় ৪০ মিনিটের বেশি সময় পরে আগুন নিয়ন্ত্রণের খবর জানান তারা।

ফায়ার সার্ভিস বলছে, কুরিয়ার সার্ভিসে বিস্ফোরক জাতীয় জিনিসপত্র আনলে সেগুলো আলাদা করে রাখাসহ তা যথাযথ কর্তৃপক্ষকে জানানোর নিয়ম রয়েছে। এসএ পরিবহনের অফিসে সে নিয়ম মানা হয়নি।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭

এখানে পটকা ও সিলিন্ডারসহ বিস্ফোরক জাতীয় পণ্য সাধারণ পণ্যের সাথে একই জায়গায় রাখা হয়েছে, যা বড় ধরনের ব্যত্যয়।

সরেজমিনে কাকরাইল এসএ পরিবহন কার্যালয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো পানি দিয়ে যাচ্ছেন এবং সাথে ফোম স্প্রে করছেন। আবার অনেক কর্মীকে বালি ভর্তি বস্তা নিয়ে সেখানে ফেলতে দেখা যায়।

এখন পর্যন্ত ভবনটির নিচ তলায় তারা স্প্রে করে যাচ্ছেন। তবে সেখানে ক্ষণে ক্ষণে ছোট বড় বিস্ফোরণ ও আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: ঢাকায় বিএনপির সমাবেশ দুপুরে

ফায়ার সার্ভিস সদর দফতরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম জানান, আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্ষণে ক্ষণে ছোট বড় বিস্ফোরণ ঘটছে।

তিনি বলেন, আমরা শুধু পানি ব্যবহার করছি না। এখানে ফোম স্প্রে করা হচ্ছে, যাতে ভেতরে পরিবেশটা একটু ঠান্ডা হয়। সেই সাথে আমরা ভেতরে বালিও ছিটিয়ে দিচ্ছি।

আরও পড়ুন: এসএ পরিবহনের আগুন নিয়ন্ত্রণে

ক্ষণে ক্ষণে বিস্ফোরণের কারণ জানতে চাইলে মো. রেজাউল করিম বলেন, প্রাথমিকভাবে যেটা বুঝতে পারছি, এখানে ফায়ার সেফটি ব্যবস্থা দুর্বল ছিল।

সাধারণত যে নিয়ম কঠোরভাবে পরিপালন করতে হয় সেটা হচ্ছে- কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা সাধারণ পণ্যগুলো আলাদা করে রাখা ও বিস্ফোরক বা অন্য রাসায়নিক দ্রব্য সঠিকভাবে আলাদা করে রক্ষণাবেক্ষণ করা। আমরা এখানে সেটা দেখছি না।

আরও পড়ুন: এসএ পরিবহন কার্যালয়ে আগুন

তিনি বলেন, এখানে সাধারণ পণ্যের সাথে বিস্ফোরক ও রাসায়নিক দ্রব্য একই সাথে রাখা হয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষণে ক্ষণে বিস্ফোরণ ঘটছে। আগুন পুরোপুরি নির্বাপনের পর বুঝতে পারবো, ভেতরে আসলে কি ধরনের জিনিস রাখা হয়েছিল।

তাদের ফায়ার সেফটি সিকিউরিটির কাগজপত্র ঠিক আছে কিনা, সেটা পর্যালোচনা করা হবে। তবে এখন পর্যন্ত এটা প্রতিমান যে, সেখানে ফাস্ট সেফটির ব্যবস্থা দুর্বল ছিল, আগুন বা নির্বাপনের জন্য তাদের যথাযথ ব্যবস্থা ছিল না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা