সংগৃহীত
জাতীয়

কোনো দলকে উদ্দেশ্য করে ভিসা নীতি নয়

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো দল বা ব্যক্তিকে উদ্দেশ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে আসন্ন নির্বাচনের যারা অন্তরায় হবে, যারা নির্বাচনে বাধাগ্রস্ত করবে ও নির্বাচন পণ্ড করার চেষ্টা করবেন তাদের জন্য এ ভিসা নীতি প্রয়োগ করা হবে। আমরা মনে করি এটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।

আরও পড়ুন: ইথিওপিয়ার সাথে সরাসরি বিমানের প্রস্তাব

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ইনডোর প্লে-গ্রাউন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা জানান।

তিনি আরও জানায়, আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকার এক দেশে গিয়ে বলেছে, তোমরা যদি উন্নয়ন দেখতে চাও, দেশকে এগিয়ে নিতে চাও তাহলে বাংলাদেশকে অনুসরণ করো। প্রধানমন্ত্রীকে অনুসরণ করো।

আরও পড়ুন: ভিসানীতি নিয়ে চাপে বিএনপি

ভিসা নীতি প্রসঙ্গে তিনি জানান, ভিসা নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার, আমাদের এখানে কিছু বলার নেই। কাকে ভিসা দিবে, নাকি দিবে না, সেটা তাদের নিজস্ব এখতিয়ার। সেখানে আমাদের কিছু বলার নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসান সিআইপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা