সংগৃহীত ছবি
জাতীয়

ভারতে গেলো আরও ১০ টন ইলিশ

নিজস্ব প্রতিবেদক : ভারতে দুর্গাপূজা উপলক্ষে দ্বিতীয় দফায় ১০ টনের বেশি ইলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন : যুদ্ধ ও স্যাংশনের পথ পরিহার করুন

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে দুই রপ্তানিকারকের মাধ্যমে এ ইলিশ পাঠানো হয়।

এর মধ্যে বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নীরব হোসেন টুটুল পাঠিয়েছেন আট টন ইলিশ। এছাড়া ঢাকার জে জে এন্টারপ্রাইজের মাধ্যমে ৬০ মণ (দুই টনের বেশি) ইলিশ পাঠিয়েছেন পোর্ট রোড মোকামের ব্যবসায়ী খান হাবিব।

আরও পড়ুন : ৬ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

জানা যায়, দ্বিতীয় দফায় পাঠানো মাছের দাম স্থানীয় বাজারের চেয়ে কম। ভারতে রপ্তানি করা ৬০০ থেকে ৯০০ গ্রাম সাইজের ইলিশ শুক্রবার নগরীর পোর্ট রোড বাজারে ৫৮ হাজার টাকা প্রতিমণ বিক্রি হয়েছে। সেই হিসাবে প্রতিকেজি বিক্রি হয়েছে ১ হাজার ৪৫০ টাকা। আর ভারতে পাঠানো ইলিশের প্রতিকেজির দাম পড়ছে ১০ ডলার হিসেবে ১ হাজার ১০০ টাকা।

রপ্তানিকারক নীরব হোসেন টুটুল জানান, বৈরী আবহাওয়ার কারণে নদীতে ইলিশ নেই। সাগরেও ট্রলার যেতে পারছে না। পোর্ট রোডেও ইলিশের সংকট রয়েছে। তাই রপ্তানির জন্য ইলিশ কিনতে ঝামেলায় পড়তে হচ্ছে। ইলিশ সংকট থাকায় আট টন পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

পোর্ট রোডের ব্যবসায়ী খান হাবিব বলেন, ঢাকার জে জে এন্টারপ্রাইজের মাধ্যমে পোর্ট রোড থেকে ৬০ মণ ইলিশ রাতে ভারতে পাঠানো হয়েছে।

ইলিশ সংকটের কারণে দাম বেড়ে গেছে জানিয়ে ব্যবসায়ীরা বলেন, অন্য বছর ইলিশের এ ভরা মৌসুমে মোকামে প্রতিদিন কোটি টাকার বাণিজ্য হতো। এখন সেখানে ৪০ থেকে ৫০ লাখ টাকার মাছ বিক্রি হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা