ছবি: সংগৃহীত
জাতীয়

ইথিওপিয়ার সাথে সরাসরি বিমানের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: ইথিওপিয়াকে বাংলাদেশের সাথে সরাসরি বিমান চালুর প্রস্তাব দি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আরও পড়ুন: যুদ্ধ ও স্যাংশনের পথ পরিহার করুন

শুক্রবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর বৈদেশিক নীতিবিষয়ক উপদেষ্টা ও মন্ত্রী তা‌য়ে এট‌স্কি শীলা‌শির সাথে দ্বিপক্ষীয় বৈঠ‌কে এ প্রস্তাব দেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে এ তথ্য জানা যায়।

ড. আব্দুল মো‌মে‌নের প্রস্তা‌বের প্রেক্ষি‌তে শীলা‌শি জানান, আদ্দিস আবাবা প্রস্তাব‌টি গুরত্ব দি‌য়ে বি‌বেচনা কর‌বে। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

আরও পড়ুন: খালেদার বিদেশ যাওয়ার আবেদন আসেনি

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার দূরদর্শীতায় কৃষি উৎপাদনে বিপ্লব ঘটিয়ে খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ।

এ বিষয়ে ইথিওপিয়ায় কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে কৃষিতে বাংলাদেশের দক্ষতা কাজে লাগিয়ে উভয় দেশ লাভবান হতে পারে বলে অভিমত দেন তিনি।

আরও পড়ুন: রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান

এ সময় বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন ইথিওপিয়ার মন্ত্রী। সেই সাথে তিনি বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, শুধু কৃষি ক্ষেত্রেই নয়, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যাল ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেক উন্নতি সাধন করেছে। বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে দক্ষ বিপুল জনশক্তি রয়েছে, যা ইথিওপিয়া কাজে লাগাতে পারে বলেও জানান তিনি।

আরও পড়ুন: বিধিনিষেধ নিয়ে চিন্তিত নয় সরকার

পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিনিয়োগের রিটার্ন সবচেয়ে বেশি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ইথিওপিয়ার বিনিয়োগ ও বাণিজ্য প্রসারের আহ্বান জানান। এ বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে তিনি ইথিওপিয়ার সহযোগিতা চান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা