ছবি: সংগৃহীত
জাতীয়

গুলশানে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান এলাকায় একটি ৮ তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: মিরপুরে পানিতে বিদ্যুতায়িত হয়ে নিহত ৪

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে গুলশান-১ এর ৩ নং রোডে ৮ তলা ভবনটির ৪র্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১ টা ৩৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩ টি এবং বারিধারা ফায়ার স্টেশন থেকে ২ টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

আরও পড়ুন: রাজধানীতে ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি

তিনি আরও জানান, রাত সোয়া ৩ টার দিকে আমরা সাউথ এভিনিউ টাওয়ারের ৪র্থ তলার আগুন ৫ টি ইউনিটের মাধ্যমে নিয়ন্ত্রণে এনেছি। পাশাপাশি সেখানে থাকা ফ্ল্যাটগুলো থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন নারী ও ৫ জন পুরুষ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঐ ভবনের বেজমেন্টের ইলেকট্রিক বোর্ড থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা