ছবি: সংগৃহীত
জাতীয়

মিরপুরে পানিতে বিদ্যুতায়িত হয়ে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে বৃষ্টির কারণে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: গুলশানে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসা হাজী রোড ঝিলপাড় বস্তির বিপরীত পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (৭) এবং তাদের উদ্ধার করতে যাওয়া মোহাম্মদ অনিক (২০)। মো. মিজানের ছেলে আহত হোসাইনকে (৭ মাস) প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে, পরে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি

জানা গেছে, মিরপুরের ঢাকা কমার্স কলেজ এলাকার রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। কোনো কোনো এলাকায় রাত ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এ বৃষ্টিপাত হয়। প্রবল বৃষ্টিপাতে হাজী রোড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।

আরও পড়ুন: ঢাকার বায়ুর মানে উন্নতি

এ সময় বজ্রপাত হলে পানিতে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৫ জন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠালে সেখানে ৪ জন মারা যান।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ জানান, রাত প্রায় সাড়ে ১০ টার দিকে খবর আসে ঢাকা কমার্স কলেজ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিকেলে ঢাকায় বিএনপির সমাবেশ

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক রুহুল আমিন জানান, শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে আমাদের ফোন করে জানানো হয়, এ ঘটনায় ৪ জন মারা গেছেন। নিহত ৪ জনের মধ্যে ৩ জন একই পরিবারের।

তিনি আরও জানান, এ সময় অনিক নামে আরেক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় বিদ্যুতায়িত হয়ে আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা