সংগৃহীত
জাতীয়

রাষ্ট্রপতিকে লাল গালিচা অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি জাকার্তা পৌঁছান, আগামী ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৪৩ তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ এবং ১৮তম ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে।

আরও পড়ুন: বিদ্রোহসহ সংশ্লিষ্ট অপরা‌ধ প্রমা‌ণে মৃত্যুদণ্ড

বঙ্গভবন প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে (ইন্দোনেশিয়া সময়) জাকার্তার সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৯১০) সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে অবতরণ করে।

ইন্দোনেশিয়ার পরিবেশ ও বনমন্ত্রী সিতি নুরবায়া, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ইন্দোনেশিয়ায় বাংলাদেশ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. সাজেবুর রহমান এছাড়াও অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

আরও পড়ুন: যুগ্ম সচিব হলেন ২২১ কর্মকর্তা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪) সকাল সাড়ে ৮টায় রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।

রাষ্ট্রপতি ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও ২০২৩ সালের জন্য ‘আসিয়ান চেয়ার’ জোকো উইডোডোর আমন্ত্রণে ‘আসিয়ান’ (অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস) শীর্ষ সম্মেলন এবং জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) ‘ইস্ট এশিয়া’ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন।

আরও পড়ুন: জড়িতদের চিহ্নিত করার নির্দেশ

‘আইওআরএর দৃষ্টিকোণ থেকে বৃদ্ধির কেন্দ্রবিন্দুকে সমর্থন করার জন্য আঞ্চলিক স্থাপত্যকে শক্তিশালী করা’ বিষয়ে সমাপনী ভাষণ দেবেন রাষ্ট্রপতি সেখানে। এছাড়াও, তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, ভিয়েতনামের প্রধানমন্ত্রী, আইওরা মহাসচিব ও আরও কয়েকজন রাষ্ট্রীয় নেতার সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

আগামী ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জাকার্তায় শীর্ষ সম্মেলন শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাবেন। আগামী ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা