ছবি: সংগৃহীত
জাতীয়

জাতীয় পতাকার বিধিমালা সংশোধন

নিজস্ব প্রতিবেদক: ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’ সংশোধন করে জাতীয় পতাকা অর্ধনমিত করার ক্ষেত্রে নতুন নিয়ম এনেছে সরকার।

আরও পড়ুন: ঢাকায় আসছেন দুই মার্কিন কংগ্রেসম্যান

বুধবার (৯ আগস্ট) এ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা করেছে মন্ত্রি পরিষদ বিভাগ।

নতুন নিয়ম অনুযায়ী, অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকা দণ্ডের ওপর থেকে ৪ ভাগের ১ ভাগ দৈর্ঘ্যের সমান নিচে উড়াতে হবে। এটি বিধিমালায় আগে নির্ধারণ করে দেওয়া ছিল না।

আরও পড়ুন: একাদশে ভর্তির আবেদন শুরু

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংগীত, পতাকা এবং প্রতীক অধ্যাদেশ ১৯৭২-এর আর্টিকেল ৫-এ দেওয়া ক্ষমতাবলে সরকার পতাকা বিধিমালা সংশোধন করেছে।

সংশোধিত বিধিমালায় বলা হয়ছে, পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে প্রথমে পতাকা দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর দণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকাটি স্থাপন করতে হবে।

আরও পড়ুন: তিস্তায় বাড়ছে পানি, বন্যার শঙ্কা

এতে আরও বলা হয়, পতাকা নামানোর সময় আবারও পতাকা দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত তুলে এরপর নামাতে হবে।

উল্লেখ্য, সাধারণত ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসসহ জাতীয়ভাবে শোক পালনের দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা