ছবি : সংগৃহিত
জাতীয়

চার দিনের সফরে কলকাতায় তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ চার দিনের সফরে কলকাতায় গেছেন । তিনি এই সফরে তার কিছু ব্যক্তিগত কর্মসূচির সঙ্গে কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন।

আরও পড়ুন: সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানায় ইন্দো-বাংলা প্রেসক্লাবের কর্মকর্তারা। সেখান থেকে সোজা ইএম বাইপাস সংলগ্ন একটি হোটেলে যান। সেখানেই রাতে থাকেন তিনি।

বুধবার (২৬ জুলাই) ব্যক্তিগত কাজে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে যাবেন তিনি।

ড. হাছান মাহমুদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বাংলাদেশ ভবন পরিদর্শন করবেন। সেখানে বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে তার মত বিনিময় হওয়ার কথা।

আরও পড়ুন: ২৯০ এমপির বৈধতা নিয়ে শুনানি শুরু

বৃহস্পতিবার (২৭ জুলাই) কলকাতা প্রেসক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। এরপর ওই দিন ইন্দো-বাংলা কাউন্সিল ফর কমার্শিয়াল অ্যান্ড কালচারাল কোলাবরেশন-এর আয়োজনে কলকাতায় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।

তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল এবং সংবাদমাধ্যমের বিষয়ে নানা আলোচনা করবেন। তিনি শুক্রবার (২৮ জুলাই) কলকাতার জোড়াসাঁকো পরিদর্শনে যাবেন।

আরও পড়ুন: অনুমতি ছাড়া সমাবেশ করলে কঠোর ব্যবস্থা

শনিবার (২৯ জুলাই) ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা