ছবি: সংগৃহীত
জাতীয়

কামরাঙ্গীরচরে বিদ্যুৎপৃষ্টে শ্রমিক নিহত

ঢামেক প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ব্রাজিলে ভবন ধসে ৮ প্রাণহানি

শনিবার (৮ জুলাই) ভোর ৫ টার দিকে কামরাঙ্গীরচর ওভার ব্রিজের পাশে বিক্রমপুর প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে।

মো. শাহিন (৩৩) কামরাঙ্গীরচরের ছাপরা মসজিদে এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি ঐ এলাকার মো. মুজিবুর রহমানের সন্তান ছিলেন।

আরও পড়ুন : বাস-ইজিবাইক সংঘর্ষে ৫ জনের মৃত্যু

নিহত শাহিনের সহকর্মী দিদার বলেন, আমরা কামরাঙ্গীরচর ওভার ব্রিজের পাশেই বিক্রমপুর প্লাস্টিক কারখানায় কাজ করি। আজ ভোরে আমাদের কারখানায় নতুন একটি মেশিন আসে। মেশিনটি কারখানার ভেতরে ঢোকানোর সময় পাশে বিদ্যুতের একটি মেইন লাইন ছিল।

এ সময় বিদ্যুতের তারের সাথে মেশিন লেগে শাহিন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ভোর সাড়ে ৫ টার দিকে শাহিনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে সহিংসতায় নিহত ৮

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা অবগত আছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা