চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
জাতীয়

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ

নিজস্ব প্রতিবেদক: পুলিশ শত বছরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান নির্বাচনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দীর্ঘদিন যাবত সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ৫

আইজিপি বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে। আমরা দায়িত্ব পালনে প্রস্তুত আছি। কেউ আইন-শৃঙ্খলা বিঘ্নের চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে, সাহস আছে এবং প্রস্তুত আছে।

শুক্রবার (৭ জুলাই) সকালে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: পাঞ্জাবে ভারী বৃষ্টিতে ১৮ মৃত্যু

তিনি বলেন, নির্বাচনকালীন আমরা নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে থাকি। নির্বাচন কমিশন আমাদেরকে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে পুলিশের প্রতিটি সদস্য বদ্ধপরিকর।

এ সময় অন্যান্যের মধ্যে পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা