কোভিড-১৯ পরীক্ষার ফি কমিয়ে পরিপত্র জারি
জাতীয়

কোভিড-১৯ পরীক্ষার ফি কমিয়ে পরিপত্র জারি

নিজস্ব প্রতিবেদক:

দেশে কোভিড-১৯ বা করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এমন ঘোষণার একদিন পর সরকারি হাসপাতালে করোনাভাইরাসজনিত রোগ শনাক্তে নমুনা পরীক্ষার ফি কমিয়ে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এই পরিপত্র জারি করে তাতে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

করোনা নমুনা পরীক্ষায় বুথ থেকে সংগৃহীত নমুনা ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। আর বাসা থেকে নমুনা সংগ্রহের ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়।

এছাড়া হাসপাতালে ভর্তি রোগীর নমুনা সংগ্রহের ফিও ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভায় করোনা ফি কমানোর সিদ্ধান্ত হয় বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের কাছে কিছু তথ্য আছে, সরকার যে ফি নির্ধারণ করেছে সে কারণে অনেক গরিব লোক পরীক্ষা করতে কিছুটা আগ্রহ হারিয়েছেন। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, উনার নির্দেশনা আমরা নিয়েছি।

দেশে শুরুতে বিনামূল্যে করোনা পরীক্ষা করা হলেও ২৯ জুন পরিপত্র জারি করে ফি নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা