আরও ১৮ জোড়া ট্রেন চালু হচ্ছে
জাতীয়

আরও ১৮ জোড়া ট্রেন চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

রেলের বহরে চলাচলের জন্য যুক্ত হচ্ছে আরও ১৮ জোড়া ট্রেন। যাত্রীদের চাহিদা থাকায় আগামী ২৭ আগস্ট থেকে এসব ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন বন্ধ করে দেওয়া হয়। গত ১৬ আগস্ট নতুন করে আরও ১২ জোড়া আন্তঃনগর ও এক জোড়া কমিউটার ট্রেনসহ ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু করে। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চালু করতে যাচ্ছে রেল কর্তৃপক্ষ।

আগামী ২৭ আগস্ট থেকে চলাচল শুরু হতে যাওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে—ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে পাহাড়িকা/উদয়ন, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রুটে এগারো সিন্দুর প্রভাতী, ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটে যমুনা এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে সোনার বাংলা এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চট্টলা এক্সপ্রেস, সান্তাহার-বুড়িমাড়ি-সান্তাহার রুটে করতোয়া এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটে বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে সিল্কসিটি এক্সপ্রেস, খুলনা-রাজশাহী-খুলনা রুটে সাগরদাঁড়ী এক্সপ্রেস, সান্তাহার-দিনাজপুর-সান্তাহার রুটে দোলনচাঁপা এক্সপ্রেস, ঢালারচর-রাজশাহী-ঢালারচর রুটে ঢালারচর এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে ঢাকা/চট্টগ্রাম মেইল, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটে কমিউটার, ঢাকা-ঝারিয়া ঝাঞ্জাইল-ঢাকা রুটে বলাকা কমিউটার, সান্তাহার-লালমনিহাট-সান্তাহার রুটে বগুড়া কমিউটার, খুলনা-পার্বতীপুর-খুলনা রুটে রকেট এক্সপ্রেস এবং পার্বতীপুর-চিলাহাটি-পার্বতীপুর রুটে চিলাহাটি এক্সপ্রেস।

বর্তমানে ৩০ জোড়া ট্রেন চালু রয়েছে। সেইসঙ্গে আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।

এদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, আন্তঃনগর ট্রেনের টিকিট আগের মতো অনলাইনে ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রার দিনসহ পাঁচ দিন পূর্বে আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট ইস্যু করা যাবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা