‘বঙ্গবন্ধুর খুনিদের আনতে না পারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লানি’
জাতীয়

‘বঙ্গবন্ধুর খুনিদের আনতে না পারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লানি’

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে না পারাটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ‘গ্লানির’ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

বুধবার (১৯ আগস্ট) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে ‘৭৫ পরবর্তী বাংলাদেশ: বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন’ শীর্ষক এক ওয়েবনিয়ারে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ব্যক্তিগতভাবে নিজেকে কখনোই সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করতে পারব না যত দিন না পর্যন্ত বঙ্গবন্ধুর শেষ খুনিটিকে আইনের মুখোমুখি করিয়ে দিতে না পারবো। এসময় এটা যে কত বড় গ্লানি জাতি হিসেবে… তার চেয়ে অনেক বড় গ্লানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনস্টিটিউশন হিসেবে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রাশেদ চৌধুরী ও নূর চৌধুরী ছাড়া বাকিরা পাকিস্তান, লিবিয়া অথবা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিগ্রহ লেগে থাকা দেশগুলোতেই লুকিয়ে আছেন। আমরা আমাদের আন্তর্জাতিক কূটনীতি জোরদার করেছি এদেরকে খুঁজে বের করার জন্য। আশা করছি, তাদের অবস্থান আমরা চিহ্নিত করতে পারব। তবে একটি বড়, একটি টেকনিক্যাল ইস্যু আছে, বিশেষ করে তিনজন, নূর ও রাশেদ চৌধুরী ছাড়া বাকি তিনজন তারা নাম পাল্টে ফেলেছেন। তারা পাকিস্তানি বা অন্য দেশি পাসপোর্ট ব্যবহার করেছেন, সে তথ্য আমরা একটা সময় পর্যন্ত পেয়েছিলাম। তারপর সরকারের ধারাবাহিকতার অভাবের কারণে আমরা এগিয়ে নিয়ে যেতে পারিনি। তবে আমরা এগিয়ে যাব।

শাহরিয়ার আলম বলেন, খুনিরা রাষ্ট্রদূতের ভূমিকায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন বলে কম বলা হবে। তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চেয়েছিলেন। তারা যেসব দেশে গিয়েছিলেন সেসব দেশের সরকার ও জনগণ জানত, তারা খুনি। তারা এমন একটি দেশ থেকে এসেছে যে দেশের জাতির জনককেই তারা খুন করে এসেছেন। তো বাংলাদেশ সমন্ধে সে দেশের জনগণের কত নিচু বা খারাপ ধারণা হয়ে থাকতে পারে?

শাহরিয়ার আলম আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরই তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিলো। জিয়া ও এরশাদের শাসনামলে বহু সেনা সদস্য হত্যায় যুক্ত থাকার পর তাদের দেশে আসতেও বাধা দেওয়া হয়েছিলো। পরে গাদ্দাফির মধ্যস্ততায় তারা দেশে আসতে পারেন। ফ্রিডম পার্টি গঠনের মাধ্যমেই তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ পেয়ে যায়।

তিনি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা ধোপে টেকে না। তার দলের সাংসদরা, নেতারা জাতীয় সংসদে ও টিভি টকশোতে আরেকটি ১৫ আগস্ট ঘটানোর হুমকি দিয়েছেন। তারা বলেছেন, শেখ হাসিনাকে সপরিবার নিশ্চিহ্ন করে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদের উপস্থাপনায় এ অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন গবেষক ও কলামনিস্ট সৈয়দ বদরুল আহসান, সাংবাদিক ও কলামনিস্ট সুভাষ সিংহ রায়, অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটির অধ্যাপক শামস রহমান এবং লেখক-গবেষক হাসান মোরশেদ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা