উপসচিব হিসেবে পদোন্নতির পরপরই গাড়ি ঋণ নয়
জাতীয়

উপসচিব হিসেবে পদোন্নতির পরপরই গাড়ি ঋণ নয়

নিজস্ব প্রতিবেদক:

উপসচিব পদে পদোন্নতি পাওয়ার সঙ্গে সঙ্গেই গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ সুবিধা পাওয়া যাবে না। এর জন্য অপেক্ষা করতে হবে কমপক্ষে তিন বছর। এখন থেকে উপসচিব হিসেবে পদোন্নতি পাওয়ার পর তিন বছর অতিক্রম করলেই তিনি গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণের জন্য আবেদন করার যোগ্য হবেন।

উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত নীতিমালার সংশোধনীতে এই সুবিধাটি কমানো হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালা ২০২০ (সংশোধিত)’ শীর্ষক নীতিমালা জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে, করোনাভাইরাস মহামারির কারণে অনাকাঙ্ক্ষিত ব্যয় কমাতে সরকার এই পদক্ষেপ নিয়েছে।

নীতিমালায় প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশে সরকারের উপসচিব পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে এই পদে কমপক্ষে তিন বছর অতিক্রম করেছেন এমন কর্মকর্তা, সরকারের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব ও সিনিয়র সচিবদের বোঝানো হয়েছে।

সংশোধিত নীতিমালায় আরও বলা হয়েছে, সরকারি ঋণের টাকায় কেনা গাড়ি ভাড়া, লিজ বা অন্য কোনও ব্যক্তির কাছে হস্তান্তর বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এই নিয়ম ভাঙলে সেটা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণ বলে গণ্য হবে। অন্যদিকে বিদেশে অধ্যয়নরত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিদেশে বাংলাদেশ সরকারের কোনও মিশন বা সংস্থায় কর্মরত থাকলে সেক্ষেত্রে গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় মিলবে ৫০ শতাংশ।

এর আগে প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যুগ্ম সচিবরা এই সুবিধা পেতেন। ২০১৭ সাল থেকে উপসচিবদেরও প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত করে এই সুবিধা দেওয়া হয়। এবারে উপসচিবরা পদোন্নতি পাওয়ার পর তিন বছর পার না হলে তিনি প্রাধিকার কর্মকর্তা হিসেবে গণ্য হবেন না।

প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রশাসনের উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যক্তিগত গাড়ি কেনা, নিবন্ধন, ফিটনেস ও ট্যাক্সের জন্য সুদমুক্ত এককালীন ৩০ লাখ টাকা এবং গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে তারা ৫০ হাজার টাকা গাড়ি ভাতা পান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা