প্রধানমন্ত্রীর কাছে ওয়ার্কার্স পার্টির স্মারকলিপি
জাতীয়

প্রধানমন্ত্রীর কাছে ওয়ার্কার্স পার্টির স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার ও রাষ্ট্রায়ত্ত খাতে ওই সব পাটকল রেখে আধুনিকায়ন ও পাটকে জাতীয় ঐতিহ্য হিসাবে ঘোষণাসহ ১৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার ব্যক্তিগত কর্মকর্তা পিএস-১ এর কাছে স্মারকলিপির মূল কপি দেওয়া হয়। একইসঙ্গে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এর ই-মেইলে এই স্মারকলিপি পাঠানো হয়। দুপুরে দলের নেতা কামরুল আহসান এ তথ্য জানান।

পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ বন্ধের আকস্মিক সিদ্ধান্ত কেবল পাট শিল্পের জন্যই নয়; সমগ্র পাটখাতের জন্য আত্মঘাতী।

স্মারকলিপিতে বলা হয়, এরশাদ শাসনামলে কিছু পাটকল ব্যক্তি মালিকানায় তুলে দেওয়ার এবং বিশেষ করে খালেদা জিয়ার শাসনামলে পাটখাত সংস্কারের নামে পাট শিল্প বন্ধ করে দেওয়ার বিশ্বব্যাংকের চক্রান্তের বিরোধিতা করেছিল বর্তমান প্রধানমন্ত্রী। তাছাড়া ১৯৯৬-২০০১ মেয়াদে ক্ষমতায় থাকাকালে এবং ২০০৮ সালে নির্বাচন পরবর্তী সময়ে ক্ষমতায় আসার পর বন্ধ পাটকলগুলো খুলে দেওয়া এবং পাটশিল্প বহুমুখীকরণে বর্তমান প্রধানমন্ত্রীর সুদৃঢ় ভূমিকা ছিল। কিন্তু সেই সরকারের আমলেই পাটকল বন্ধ করে দেওয়ার উদ্যোগ, আগের অবস্থানের সম্পূর্ণ বিপরীত বলে উল্লেখ করা হয়েছে।

একইসঙ্গে এ যাবত অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনে তার দল আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি এবং আওয়ামী লীগ, ১১ দল, জাসদ, ন্যাপ তথা চৌদ্দ দলের ঘোষিত অভিন্ন ন্যূনতম ২৩ দফা কর্মসূচির লঙ্ঘন বলে অভিহিত করা হয় স্মারকলিপিতে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

বাস ভাড়া বাড়ল, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭...

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা