জাতীয়

পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অফিসার ক্লাব সংলগ্ন পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : হজ পালনে সৌদি যাচ্ছেন শুক্রবার

বুধবার (২১ জুন) বিকেল ৩টার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শিশুরা হলো- বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ অফিসের কর্মচারী জাকির হোসেনের ছেলে মো. রায়হান (১০)। সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আরেক শিশু ইসলামনগর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (৮)। সে ইসলামনগর মডেল একাডেডির প্রথম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন : গ্রিসে ৩০০ পাকিস্তানি নিহত

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উপপ্রধান ডা. রিজওয়ানুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দুই শিশুকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসেন। ততক্ষণে তারা মারা গেছে। তারপরও আমরা তাদের সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে রেফার করি।

সাভার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা নূরুল ইসলাম জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র জানায় পুকুরে এক শিশু ডুবে গেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে আমাদের উদ্ধার কর্মীরা উপস্থিত হন। সেখান থেকে পানিতে ডুবে যাওয়া দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : রাসিক নির্বাচন, খায়রুজ্জামান লিটন এগিয়ে

রায়হানের চাচা কামাল হোসেন বলেন, সকালে রায়হান ইসলামনগর বাজারে প্রাইভেট পড়তে যায়। পরে তারা ফুটবল খেলা শেষ বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামলে ডুবে মারা যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা