ছবি-সংগৃহীত
জাতীয়

নির্বাচনে অনিয়মের তথ্য পাইনি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের খবর নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

তিনি বলেন, নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো তথ্য পাইনি। মাঠের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ হচ্ছে। এ পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নেই।

আরও পড়ুন : প্রার্থী না দেওয়া ভুল সিদ্ধান্ত বিএনপির

বুধবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিলনায়তনে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।

এ দিন সকাল ৮টায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। দুই সিটিতে ৮ লাখের বেশি নাগরিক ভোটাধিকার প্রয়োগ করছেন। রাজশাহী সিটি কর্পোরেশনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৭৬ জন আর সিলেট সিটিতে ভোটার রয়েছে ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন।

ভোটারদের উপস্থিতি নিয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, ভোটার উপস্থিতি ভালো। সিলেটের কোনো কোনো কেন্দ্রে বৃষ্টি হচ্ছে। সে কারণে দুএকটা কেন্দ্রে ভোটার কম। আর সব জায়গায় ভালো। রাজশাহীতে খুবই ভালো।

আরও পড়ুন : সুষ্ঠু ভোটে হারলেও ফল মেনে নেব

এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি কমিশন। এই কমিশনার জানান, এখন পর্যন্ত এরকম কোনো তথ্য আসেনি। হয়ত কিছুক্ষণের মধ্যেই আমরা তথ্য পাব।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতার কোনো খবর আসেনি উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, শুধু রাজশাহীর একটা জায়গায় একটু সমস্যা হয়েছিল। সেটা সঙ্গে সমাধান হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, ঠিক সময়ে ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএম নিয়ে কোনো তথ্য আসেনি।

ইভিএমে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে দূর করার চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, ত্রুটি দেখা দিলে ব্যাকআপ মেশিন আছে। কারিগরি টিম আছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা