ছবি: সংগৃহীত
জাতীয়

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় নগর পরিবহন বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিনের (৫০) বাড়ি বরিশালের কাজিরহাট থানার নলবনিয়া গ্রামে। তিনি ঐ এলাকার কালাই উদ্দিনের ছেলে।

আরও পড়ুন : প্রার্থী না দেওয়া ভুল সিদ্ধান্ত বিএনপির

তাকে উদ্ধার করে নিয়ে আসা আনসার সদস্য মুস্তাক আহমেদ বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা এলাকায় রাস্তা পারাপারের সময় নগর পরিবহনের একটি বাসের ধাক্কায় আলাউদ্দিন নামে এই ব্যক্তি গুরুতর আহত হন।

পরে পুলিশ ও আমরা ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক বেলা পৌনে ১১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।

আরও পড়ুন : সুষ্ঠু ভোটে হারলেও ফল মেনে নেব

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা