ফাইল ছবি
জাতীয়

সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করতে আজ সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে। আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ২৯ জুলাই সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আরও পড়ুন: ঈদের ছুটি বাড়ল

বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

আরও পড়ুন: হাটের টার্গেট ১৫০ কোটি টাকা

এ ছাড়া চাঁদ দেখার তথ্য নিম্নে উল্লেখিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরেও জানানো যাবে। টেলিফোন নম্বরগুলো হলো—০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

এদিকে গতকাল রোববার সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটিতে আগামী ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা