আগের ভাড়ায় ফিরতে চান বাসমালিকরাও
জাতীয়

আগের ভাড়ায় ফিরতে চান বাসমালিকরাও

নিজস্ব প্রতিবেদক:

করোনার আগের বাস ভাড়ায় ফিরতে চান বাসমালিকরাও। সামাজিক দূরত্ব মানতে বাসে অর্ধেক আসন খালি রাখার শর্তে বাড়ানো ৬০ শতাংশ ভাড়ার প্রত্যাহার চান তারা।

ইতোমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এ দাবি জানিয়েছে তাদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকেও বসবেন মালিকরা।

সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বাস ছাড়া সকল ভাড়ায় চালিত পরিবহনে সব আসনে যাত্রী নেওয়া হচ্ছে। বাসে অর্ধেক আসন খালি রাখতে হচ্ছে। তবে অনেক কোম্পানির বাস, লোকাল বাস এ শর্ত মানছে না। বর্ধিত ভাড়ার কারণে একদিকে যাত্রীদের লোকসান হচ্ছে আবার অর্ধেক আসন খালি রাখতে হওয়ায় বাস মালিকেরও লোকসান হচ্ছে। সব কিছু যেহেতু স্বাভাবিক হচ্ছে, তাই বাসেও স্বাস্থ্যবিধির শর্ত শিথিল করা উচিত। মালিকরা আগের ভাড়ায় আসন যত যাত্রী তত ব্যবস্থায় ফিরতে চান।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৫ মার্চ থেকে ৬৮ দিন বন্ধ রাখা হয় গণপরিবহন। ‘লকডাউন’ শেষে ১ জুন থেকে ১১ শর্তে গণপরিবহন চালুর অনুমতি দেয় সরকার। প্রধান শর্ত ছিল অর্ধেক আসন খালি রাখতে হবে। এছাড়াও বাসে উঠানোর আগে যাত্রীর হাত ধোয়ানো, প্রতি যাত্রার আগে বাস জীবাণুমক্ত করা, চালক শ্রমিক ও যাত্রীকে বাধ্যতামূলক মাস্ক পরার শর্ত দেওয়া হয়। মালিকরা ভাড়া দ্বিগুণ করার দাবি জানিয়েছিল। বিআরটিএ ৮০ ভাগ ভাড়া বৃদ্ধির সুপারিশ করেছিল। পরে আলোচনা সমালোচনার মুখে মন্ত্রণালয় ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি করে

করোনাকালে যাত্রীর ওপর বোঝা চাপানোর অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি করে আসছেন। এখন বাস মালিকরা বাড়তি ভাড়া বাতিল চান। আগের ভাড়ায় ফেরার দাবি তুলেছেন।

তবে বিআরটিএ কর্মকর্তারা জানিয়েছেন, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত তারা দেননি। বিশেষজ্ঞ কমিটির সুপারিশে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত দেওয়া হয়েছে। সরকারের নির্বাহী সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা বিআরটিএ বা সড়ক পরিবহন মন্ত্রণালয়ের নেই। তারা ভাড়া কমাতে পারবেন। কিন্তু অর্ধেক আসন খালি রেখে আগের ভাড়ায় চলা সম্ভব নয়। বিআরটিএ’র চেয়ারম্যান নুরু মোহাম্মদ মজুমদার চলতি সপ্তাহের শুরুতে একই কথা জানিয়েছিলেন।

খন্দকার এনায়েত জানিয়েছেন, আজকে সভায় আগের ভাড়ায় ও নিয়মে যাত্রী পরিবহনের প্রস্তাব তুলে ধরা হবে। অনুমোদনের জন্য সরকারের কাছে পাঠানো হবে। এরপর সরকার সিদ্ধান্ত দেবে করোনাকালে কীভাবে বাসে যাত্রী পরিবহন করা হবে।

সরকার অর্ধেক আসন খালি রাখার শর্ত দিলেও ঈদুল আজহার আগে থেকে অধিকাংশ বাসে এ নির্দেশনা মানা হচ্ছে না। দূরপাল্লার লোকাল বাসে যথেচ্ছা যাত্রী তোলা হচ্ছে। ভাড়াও বাড়ানো হয়েছে। বিআরটিএও এটি স্বীকার করেছে। বলছে, তারা স্বাস্থ্যবিধির লঙ্ঘন আটকাতে পারছেন না। এ কারণে সংস্থাটি স্বাস্থ্যবিধি শিথিল করে আগের ভাড়ায় ফিরে যাওয়ার পক্ষে। সব আসনে যাত্রী নেওয়ার অনুমতি দেওয়া হলেও, করোনাকাল শেষ না হওয়ায় পর্যন্ত দাঁড়িয়ে যাত্রী তোলায় নিষেধাজ্ঞা থাকবে বলে নিশ্চিত করেছে বিআরটিএ সূত্র।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা