ভ্যাকসিনের বিষয়ে আলোচনা করতেই শ্রিংলা ঢাকায়: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয়

ভ্যাকসিনের বিষয়েই শ্রিংলা ঢাকায়: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

অক্সফোর্ডের উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিনের সাথে ভারতের অংশীদারিত্ব থাকায় সেই ভ্যাকসিন বাংলাদেশ কীভাবে সহজে পেতে পারে সে বিষয়ে আলোচনা করতেই দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এছাড়া আলোচনায় আরও কিছু বিষয় গুরুত্ব পাবে বলে জানান মন্ত্রী।

বুধবার (১৯ আগস্ট) সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয় মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যোরাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা। এছাড়া প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বাংলাদেশের অনেক সমস্যা রয়েছে এসব বিষয় আলোচনায় স্থান পাবে।’

মন্ত্রী বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের সময়ে পশ্চিমবঙ্গ সরকারের নিয়মের কারণে ট্রাক দিয়ে ভারত থেকে পণ্য আমদানিতে সমস্যা তৈরি হয়, পরে রেলপথ ব্যবহার করে পণ্য আমদানি হয়েছে, জাহাজেও পণ্য আসছে। এসব বিষয় আলোচনা হবে।’

ভারত বাংলাদেশের বন্ধু-প্রতিম রাষ্ট্র এবং তাদের সাথে সুসম্পর্ক থাকায় যে কোনো সমস্যাই দ্রুত সমাধান হবে বলে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা