১৩২৩ কোটি টাকার ফসলের ক্ষতি, তিন দফা বন্যায়
জাতীয়

বন্যায় ১৩২৩ কোটি টাকার ফসলের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক:

দেশে চলতি বছরের তিন দফা বন্যায় প্রায় ১২ লাখ ৭৩ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাদের এই ক্ষতির পরিমাণ প্রায় এক হাজার ৩২৩ কোটি টাকা। এই বিপদে কৃষকের পাশে দাঁড়াতে তাই সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বুধবার (১৯ আগস্ট) বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি ও তা মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়ের পদক্ষেপের বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

কৃষিমন্ত্রী বলেন, ‘এবার কয়েক দফা বন্যার কারণে তা অনেক দীর্ঘস্থায়ী হয়েছে। ফলে ৩৭টি জেলায় আউশ ধান, আমন ধান, আমন বীজতলা, শাক-সবজি,পাটসহ বেশকিছু ফসলের অনেক ক্ষতি হয়েছে। প্রথম দফা বন্যায় ২৫ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ১৪টি জেলায় ১১টি ফসলের ৪১ হাজার ৯১৮ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়। যার ক্ষতির পরিমাণ ৩৪৯ কোটি টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৯৫৭ জন।’

‘দ্বিতীয় ও তৃতীয় দফার বন্যায় ১১ জুলাই ১২ আগস্ট পর্যন্ত ৩৭টি জেলায় ১৪টি ফসলের প্রায় ১ লাখ ১৬ হাজার ৮৯৬ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির পরিমাণ ৯৭৪ কোটি টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৯ লাখ ২৯ হাজার ১৯৪ জন।’

তিন দফায় বন্যায় ৩৭টি জেলায় এক হাজার ৩২৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ২ লাখ ৫৭ হাজার ১৪৮ হেক্টর ফসলি জমি। যার মধ্যে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ এক লাখ ৫৮ হাজার ৮১৪ হেক্টর। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১২ লাখ ৭২ হাজার ১৫১ জন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩২ হাজার ২১৩ হেক্টর জমির আউশ ধান, ৭০ হাজার ৮২০ হেক্টর জমির আমন ধান এবং ৭ হাজার ৯১৮ হেক্টর জমির আমন বীজতলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অঙ্কে ৩৩৪ কোটি টাকার আউশ ধান, ৩৮০ কোটি টাকার আমন ধান, ২৩৫ কোটি টাকার সবজি, ২১১ কোটি টাকার পাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা