ভারতের করোনা ভ্যাকসিন আগে পাবে বাংলাদেশ: শ্রিংলা
জাতীয়

ভারতের করোনা ভ্যাকসিন আগে পাবে বাংলাদেশ: শ্রিংলা

নিজস্ব প্রতিবেদক:

কোভিড-১৯ বা করোনাভাইরাসের টিকা নিয়ে গবেষণা করছে অনেক দেশ। তাদের মধ্যে অক্সফোর্ডের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের সাথে ভারতের অংশীদারিত্ব রয়েছে। বর্তমানে তারা টিকার ট্রায়াল করছে।

ভ্যাকসিনটি তৈরিতে সফল হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব।

দুই সচিবের বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলতে রাজি ছিলেন না ভারতের পররাষ্ট্র সচিব। তবে সাংবাদিকদের অতি আগ্রহে শেষ পর্যন্ত হঠাৎ সংক্ষিপ্ত সফরের মত করেই খুব সংক্ষেপে জানালেন আলোচনার বিষয়বস্তু বা তার বাংলাদেশ সফরের কারণ।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। করোনা পরবর্তীতে কিভাবে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া যায়, সেটা নিয়ে কথা হয়েছে। ভারতের অংশীদারিত্বে কোভিড-১৯ টিকা সফল হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে।’

রোহিঙ্গা প্রসঙ্গও আলোচনায় স্থান পেয়েছে জানিয়ে শ্রিংলা বলেন, ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে রোহিঙ্গা ইস্যুতে কাজ করবে।

ভারতের পররাষ্ট্র সচিব শ্রিংলা গতকাল বুধবার (১৮ আগস্ট) ২ দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন। সফরের প্রথম দিনে রাতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নসহ সামনের দিনগুলোতে কিভাবে একসঙ্গে কাজ করা যেতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা