ছবি: সংগৃহীত
জাতীয়

স্যাংশন মোকাবিলার যোগ্যতা রয়েছে

জেলা প্রতি‌নি‌ধি : কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, স্যাংশন নিয়ে আওয়ামী লীগ মোটেই বিচলিত নয়। স্যাংশন দিয়ে বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রকে ব্যাহত করা যাবে না। যত ধরনের স্যাংশনই আসুক না কেন, তা মোকাবিলা করার মতো যোগ্যতা বাংলাদেশের রয়েছে।

আরও পড়ুন : শ্যামলীতে অগ্নিকাণ্ডে নিহত ১

শুক্রবার (২ জুন) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মো. আব্দুর রাজ্জাক বলেন, বাজেট বিষয়ে বিএনপির নেতাকর্মীরা গত ১৪ বছর যাবত বলে আসছেন, এটা উচ্চাভিলাসী বাজেট, অবাস্তব বাজেট, কল্পনাভিত্তিক বাজেট। কল্পনাভিত্তিক বাজেট হলে দেশের এত উন্নয়ন হলো কীভাবে! বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যম বাংলাদেশেকে অদম্য বাংলাদেশ বলছে। সেই অদম্য বাংলাদেশের গতি অপ্রতিরোধ্য।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় বাসচালক নিহত

তিনি বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে রয়েছি। এ গতিকে আমরা আরও বেগবান করবো। এই বাজেটের মাধ্যমে উন্নয়নকে আরও গতিময় করবো।

কৃষিমন্ত্রী বলেন, এই বাজেট বাস্তব সম্মত। অতীতে আমরা সফল হয়েছি, আগামী দিনেও এই বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে সফল হব। এ বছরের বাজেটে কৃষিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। বিনা মূল্যে না হলেও অনেক সহযোগিতা দিয়ে কৃষির বিভিন্ন যন্ত্রপাতি দিচ্ছি। গ্রামীণ ও পল্লী বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য এ বাজেটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন : চীনের সাথে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র

এ সময় অনুষ্ঠানে মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- পৌর মেয়র সিদ্দিক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাবেক পৌর মেয়র মাসুদ পারভেজ প্রমুখ।

উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০০ জন ডাক্তার দিনব্যাপী প্রায় এক হাজার রোগীকে সেবা প্রদান করবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা