ছবি: সংগৃহীত
জাতীয়

আমরা জনগণের সমর্থন চাই 

জেলা প্রতিনিধি : জনগণের সমর্থন থাকলে বিদেশি শক্তি আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন :

শনিবার (২৪ জুন) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক ফেডারেশনের আত্মপ্রকাশ ও উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মো. আব্দুর রাজ্জাক বলেন, আমাদের বিদেশিদের সমর্থনের কোনো দরকার নেই। আমরা চাই জনগণের সমর্থন। জনগণ এ দেশের মালিক। জনগণের সমর্থন যদি থাকে, বিদেশি শক্তি আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। আমরা বিদেশি সাহায্য চাই না।

আরও পড়ুন : গরু নিয়ে ডুবে গেল ট্রলার

তিনি আরও বলেন, পদ্মা সেতু, ফোর লেন সড়ক, পোর্ট, খাদ্য উৎপাদন বৃদ্ধি, গ্রামের উন্নয়ন, বাড়িতে বাড়িতে বিদ্যুৎ, শিল্পকারখানা, আজকে গ্রামে গ্রামে ইন্টারনেট, আইসিটি, কম্পিউটার- সার্বিক যে উন্নয়ন করেছি সেই উন্নয়ন দৃশ্যমান। উন্নয়নের কারণে জনগণ আমাদের সাথে রয়েছে। জনগণ নির্ধারণ করবে আমাদের প্রতি তাদের সমর্থন আছে কিনা, সেটা নির্বাচনে প্রমাণিত হবে।

কৃষিমন্ত্রী বলেন, যারা নির্বাচন বয়কট করতে চান, ২০০১-২০০৬ সালে ক্ষমতায় ছিলেন, তারা অনেক অন্যায় করেছেন। এ দেশে গণতন্ত্র ছিল বিপন্ন, জঙ্গিদের তোষণ করেছেন।

আরও পড়ুন : অ্যাম্বুলেন্সে বিস্ফোরণে নিহত ৭

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করা। শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে হবে এবং সত্য প্রতিষ্ঠা করতে আমাদেরকে সহযোগিতা করতে হবে। শিক্ষকদেরকে সম্মিলিতভাবে এ কাজে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইয়াকুব আলী, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, শিক্ষক ফেডারেশনের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল কুমার দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা