ছবি: সংগৃহীত
জাতীয়

সৌদি পৌঁছেছেন ৯৭৮৯ হজযাত্রী

সান নিউজ ডেস্ক : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৯৭৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

আরও পড়ুন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সম্প্রচার শুরু

বুধবার (২৪ মে) মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে জানানো হয়েছে, সৌদিতে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৭৩২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৬০৫৭ জন।

এ সময় পর্যন্ত ভিসা পেয়েছেন ৪১ হাজার ৭১৮ জন হজযাত্রী।

আরও পড়ুন : দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

চাঁদ দেখা সাপেক্ষে, এবারের হজ অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন।

প্রসঙ্গত, গত ২১ মে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয় এবং শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে আগামী ২ জুলাই হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট। এবার হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা