ছবি: সংগৃহীত
জাতীয়

কাভার্ড ভ‍্যানের ধাক্কায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তর কমলাপুর এলাকায় রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : পারমাণবিক কেন্দ্রে রাশিয়ান নাগরিকের মৃত্যু

রোববার (১৪ মে) মধ্যরাতে উত্তর কমলাপুর ডাচ বাংলা এটিএম বুথের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১ টার দিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : পুলিশের অভিযানে গ্রেফতার ৫১

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর বলেন, উত্তর কমলাপুর ডাচ বাংলা এটিএম বুথের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি কভার্ড ভ্যান অজ্ঞাতপরিচয় ঐ নারীকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

তিনি আরও বলেন, ঘটনার পর ঐ কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। আমরা কাভার্ড ভ্যান ও চালককে আটকের চেষ্টা করছি।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, অজ্ঞাতপরিচয় ঐ নারী ভবঘুরে। বেশ কয়েকদিন ধরে ঐ এলাকায় প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করতেন তিনি।

আরও পড়ুন : মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আমরা ঐ নারীর পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা