ছবি: সংগৃহীত
জাতীয়

স্বাস্থ্য খাতে অর্থায়ন করতে আহ্বান 

নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্বের ধনী দেশগুলোকে অর্থায়ন করতে হবে। এর জন্য ফান্ড তৈরি করতে হবে।

আরও পড়ুন : সুদান থেকে ফিরেছেন ৫২ বাংলাদেশি

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্মার্ট বাংলাদেশ বিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ছোট ভূখণ্ডে বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। চিকিৎসার পাশাপাশি খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

আরও পড়ুন : মনোনয়নপত্র বৈধ বলার সুযোগ নেই

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার গ্রামীণ জনপদের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে। ছোট্ট একটি দেশে এতো বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কঠিন হলেও সরকার তা সুচারুভাবেই পালন করে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, চিকিৎসকদের গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে। যেন প্রান্তিক পর্যায়ের মানুষ সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়।

আরও পড়ুন : ডিভোর্স দিলেন ফিনিশ প্রধানমন্ত্রী

এ সময় চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা কারিগরিতে দক্ষ জনশক্তি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় সবাইকে টিকার আওতায় আনা হয়েছে। এছাড়া দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অনেক সাফল্য রয়েছে। দারিদ্যের হার ১৮.৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা