ছবি: সংগৃহীত
জাতীয়

সুদান ফেরতদের পুনর্বাসনের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক : আগামী ৯ বা ১০ মে সুদান থেকে বাংলাদেশিদের পরবর্তী ব্যাচ দেশে ফেরার প্রত্যাশা ও ফেরত আসাদের পুনর্বাসনের জন্য সরকার থেকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আরও পড়ুন : সুদান থেকে ফিরলেন ১৩৫ বাংলাদেশি

সোমবার (৮ মে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুদান ফেরত বাংলাদেশিদের স্বাগত জানানোর সাংবাকিদের এসব কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, আপনারা আশ্বস্ত হতে পারেন যে, অতিসত্তর বাকিদের নিয়ে আসব। আগামী ৯ বা ১০ তারিখ আরেকটা ফ্লাইট আসবে। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব নিয়ে আসব। আজকে আসার কথা ছিল ২৫০ জন। কিন্তু শেষ পর্যন্ত এলো ১৩৬ জন। সেজন্য নির্দিষ্ট সংখ্যা বা তারিখ বলা কঠিন।

আরও পড়ুন : নাইজারে বিস্ফোরণে ৭ সেনা নিহত

এ সময় সুদান থেকে ফেরত আসা বাংলাদেশিদের অভয় দিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, চিন্তা করবেন না। আপনারা সবকিছু হারিয়েছেন। দেশকে সবকিছু দিয়েছেন। আপনারা প্রত্যেকে খালি হাতে এসেছেন। কীভাবে আপনাদের সাহায্য করা যায়, সেটার জন্য আমরা এখানে এসেছি।

আইওএম আপনাদের সহায়তা করবে। প্রবাসী কল্যাণ বোর্ড থেকে সবাইকে আর্থিক সহায়তা দেব, যাতে এ কয়দিন আপনারা চলতে পারেন। আপনাদের অসুবিধাটা আমরা কিছুটা লাঘব করতে পারব।

আরও পড়ুন : টেক্সাসে গাড়িচাপায় নিহত ৭

তিনি আরও বলেন, সবচেয়ে বড় কথা হলো সবাইকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমরা পরবর্তী সময়ে আপনাদের কী সাহায্য করতে পারি এবং কীভাবে আপনাদের এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের নামসহ সবকিছু আমাদের প্রয়োজন আছে। আগামীতে আপনাদের জন্য কী করা হবে, তা জানানো হবে।

মন্ত্রী জানান, সুদান থেকে বাংলাদেশিদের দেশে ফেরত আনতে কল্যাণ বোর্ড থেকে ২ লাখ ডলার প্রস্তুত রাখা হয়েছে। আপনাদের পুনবাসনের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক আছে।

আরও পড়ুন : পেরুতে স্বর্ণখনিতে আগুন, নিহত ২৭

নীতিমালা ঠিক করে দিলে আপনারা সেখান থেকে সাহায্য নিতে পারবেন। পরবর্তী সময়ে সুদানের অবস্থা ভালো হলে যেতে পারবেন বা অন্য কোনো দেশে যদি যাওয়ার ব্যবস্থা হয়, আমরা সেভাবে ব্যবস্থা করব।

পোর্ট সুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে সরকার দেরি হয়েছে কী না এমন প্রশ্নে ইমরান আহমদ বলেন, আমরা বসে নেই। চার্জ করা সোজা। ওখানে দূতাবাসের যারা আছেন, তারাও বসে নেই।

আরও পড়ুন : কেরালায় নৌকাডুবে ২০ জনের মৃত্যু

গণমাধ্যমের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, একটু বোঝার চেষ্টা করুন। সবসময় দোষ খোঁজার চেষ্টা করবেন না।

সুদান থেকে প্রথম দফায় আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ১৩৬ বাংলাদেশি। তাদের প্রত্যেক আইওএম থেকে নগদ ২ হাজার এবং কল্যাণ বোর্ড থেকে ৩ হাজার টাকা দেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা