ছবি-সংগৃহীত
জাতীয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ৫ বিশ্বনেতার শুভেচ্ছা

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া আরও চার বিশ্বনেতা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন : বিএনপি-জামায়াত চক্র পরাজয়ের ভয়ে নির্বাচনে অংশ নেয় না

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানান তারা।

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে গত ২৪ এপ্রিল শপথ নেওয়ার পর থেকে মো. সাহাবুদ্দিনকে বিশ্বনেতাদের অভিবাদন অব্যাহত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিসটো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বেরসেট পৃথক বার্তায় তাকে অভিনন্দন জানান।

আরও পড়ুন : দেশে ফিরতে ৭০০ বাংলাদেশির নিবন্ধন

রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানসহ ৫ বিশ্বনেতা শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আমাদের সবার জন্য আরও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে সহায়তা করেছে। একসঙ্গে আমরা আমাদের দুই দেশের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন সম্প্রসারিত করেছি।

তিনি বলেন, আমরা দুর্নীতি মোকাবিলা, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকটের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা চালিয়ে যাচ্ছি। আর এভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব তৈরি করে যাচ্ছি।

জো বাইডেন আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে অংশীদারিত্ব আরও গভীর করতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে, মানবাধিকারের অগ্রগতি ও গণতান্ত্রিক নীতি রক্ষাসহ আমাদের অভিন্ন মূল্যবোধের পক্ষে দাঁড়াতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।’

দুই দেশের জনগণের জন্য অধিকতর মুক্ত, সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণ অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান বাইডেন।

আরও পড়ুন : পরিবর্তন হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নীনিস্তো অভিনন্দন বার্তায় বলেন, ‘আমি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অঙ্গনে আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা ও সুসম্পর্ক অব্যহত রাখতে আগ্রহী।’

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ বাংলাদেশের সর্বোচ্চ অফিসের দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশি রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা করেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দূরদর্শী নেতৃত্ব ও সমৃদ্ধ অভিজ্ঞতা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দুই দেশের জনগণের স্বার্থে ঐতিহ্যগত বন্ধুত্বের পাশাপাশি যে অংশীদারিত্ব রয়েছে, তা আরও সুদৃঢ় হবে।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে সফলতা বাড়াতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘বেলারুশ শিল্প সহযোগিতা, যান্ত্রিক প্রকৌশল, বৈদ্যুতিক পরিবহণ, কৃষি, ফার্মেসি, বিজ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে পারস্পারিক সম্পর্ক জোরদারে আগ্রহী।’

আরও পড়ুন : জিয়া আবেদন করে বাকশালের সদস্য

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালাইন বারসেট অভিনন্দন বার্তায় বলেন, ‘সুইজারল্যান্ড উন্নত ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের প্রচেষ্টায় অবিচল অংশীদার ছিল এবং তা অব্যাহত থাকবে। আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে বলে আমি আত্মবিশ্বাসী।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা