ছবি সংগৃহিত
জাতীয়
সদস্যদের সাথে কুশল বিনিময়

খাগড়াছড়িতে বিজিবি মহাপরিচালক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : প্রত্যন্ত দুর্গম পাহাড়ে নিজ দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

আরও পড়ুন : সুনামগঞ্জে বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু

রোববার (২৩ এপ্রিল)বর্ডার গার্ড বাংলাদেশ (৩বিজিবি) ব্যাটালিয়নের পানছড়ি উপজেলার নারাইছড়ি (বিওপি) পরিদর্শন করেন এ সময় তিনি সকল সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

বিজিবি মহাপরিচালক বলেন,পরিবার-পরিজন ছেড়ে, ঈদ উদযাপন না করে এই ঈদের সময়েও দেশের দুর্গম পার্বত্য অঞ্চলসহ দেশের ৪ হাজার ৪২৭ কি.মি. দীর্ঘ সীমান্ত নিরাপত্তায় বিজিবি সদস্যরা দিনরাত অতন্দ্র প্রহরী হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

আরও পড়ুন : কক্সবাজারে ১০ মরদেহ উদ্ধার

এই দুর্গম পার্বত্য সীমান্তে এসেছেন দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং আনন্দটুকু ভাগ করে নিতে।

তিনি আরও বলেন, এ পার্বত্য অঞ্চলে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দক্ষতা,বিচক্ষণতার ও সাফল্যের সাথে দায়িত্ব পালনে সদায় অবিচল বিজিবি, দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পবিত্র দায়িত্ব পালনের জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি পাশাপাশি অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন : নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ সোমবার

বিজিবি মহাপরিচালক খাগড়াছড়ি সেক্টরের অধীন খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর পরিদর্শন করেন।

এসময় তিনি ব্যাটালিয়ন সদরে কোয়ার্টার গার্ড সালাম গ্রহণ করেন এবং বৃক্ষরোপণ করেন। খাগড়াছড়ি সেক্টর ও ব্যাটালিয়নের বিভিন্ন স্থাপনা ও স্থান ঘুরে দেখেন।

দুপুরে বিজিবি মহাপরিচালক ব্যাটালিয়নের সৈনিক মেসে সকল স্তরের বিজিবি সদস্যদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : আজ শেষ হচ্ছে রাষ্ট্রপতির মেয়াদ

মহাপরিচালক মহোদয়ের পরিদর্শনকালীন বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), বিজিবি’র চট্টগ্রাম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার, বিজিবি খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার, খাগড়াছড়ি ও পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা