ফাইল ছবি
জাতীয়

বৃষ্টিতে রাজধানীতে কমেছে তাপমাত্রা

সান নিউজ ডেস্ক: টানা তাপদাহের পর গত দুইদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি হয়েছে। এতে রাজধানীতে তাপমাত্রা কমেছে। এ বৃষ্টি আরও দুই দিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিত। এর সঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ২০ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, গত বুধ ও বৃহস্পতিবার রাজধানীতে তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৭ দশমিক ৬ ও ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিনের বৃষ্টির ফলে রাজধানীতে তাপমাত্রা কমেছে। শনিবার রাজধানীতে বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার। এ বৃষ্টি আরও দুইদিন চলবে।

রোববার সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে রাজধানী ঢাকার আকাশ। এমন পরিস্থিতিতে যেকোনো সময় রাজধানীতে ঝরতে পারে বৃষ্টি। রোববার ও সোমবার রাজধানীতে মেঘযুক্ত আকাশের সঙ্গে চলবে দমকা হাওয়া। এর সঙ্গে আজ সন্ধ্যায় আবার বৃষ্টিতে ভিজতে পারে রাজধানী।

আরও পড়ুন: সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি হতে পারে

তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজশাহী, পাবনা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও পটুয়াখালীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এদিকে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টিসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসব জেলার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ সময়ে দেশের সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত নেই।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা