প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয়

আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক নেতৃত্ব যখন ছিল তখনই দেশের উন্নয়ন হয়েছে; সেনাশাসন বা সেনাসমর্থিত সরকারের সময়ে দেশের অগ্রগতি হয়নি, এটা মানুষকে বুঝতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: সুদানে সংঘর্ষে নিহত ৫৬, আহত ৫৯৫

রোববার (১৬ এপ্রিল) গণভবনে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের (এনটিসি) অষ্টম সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্ম যারা রাজনীতিতে আসবে তারা যেন এই বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রাখতে পারে এবং গণতান্ত্রিক ধারা যেন অব্যাহত থাকতে পারে, সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত সময়ে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ডেলটা প্ল্যান সফল হলে দেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি, রাস্তা-ঘাটসহ দেশের সার্বিক উন্নতি হয়েছে। আগামী দিনেও আমরা সেভাবে এগিয়ে যেতে চাই।

আরও পড়ুন: চাহিদা বাড়ায় চিনির দাম বেড়ে গেছে

সরকারপ্রধান বলেন, দেশ পরিচালনায় নীতি ও আদর্শ ধরে রাখার কারণে উন্নয়নশীল দেশে উত্তরণ সহজ হয়েছে। প্রশাসন পরিচালনায় আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও নীতি, আদর্শ ধরে রেখে কাজ করেছি। এরই ফল হিসেবে দেশ আজ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে আমাদের। এ ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে বলেছিলাম, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজকের বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাংলাদেশ। এর সুফল কিন্তু একেবারে গ্রামপর্যায়ের মানুষও পাচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা