ছবি : সংগৃহিত
জাতীয়

রফতানি বৃদ্ধিতে কাজ করছে সরকার

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, রফতানি বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন বাজার বাড়াতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুন : রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

পণ্য রফতানির পাশাপাশি সেবাখাতের সম্প্রসারণ ও রফতানিতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে আমাদের সরকার ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের অনুকূল নীতি সহায়তা প্রদানের পাশাপাশি, বেসরকারি খাতকে মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রোববার (১৬ এপ্রিল) সরকারপ্রধান ‘জাতীয় রফতানি ট্রফি’ প্রদান উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা বলেন।

আরও পড়ুন : সারাদেশের ঈদবাজার শেষ

প্রধানমন্ত্রী ‘জাতীয় রফতানি ট্রফি ২০১৯-২০’ প্রদান অনুষ্ঠান হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করে পুরস্কারপ্রাপ্ত সব প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের অভিনন্দন জানান।

শেখ হাসিনা বলেন, রফতানি বাণিজ্য সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাই রফতানি বাণিজ্যের সব চ্যালেঞ্জ মোকাবিলা করে যেসব প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সফলতা দেখিয়ে অধিক পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, তাদের স্বীকৃতি প্রদানের মাধ্যমে উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা হলে, নতুন পণ্য উদ্ভাবন ও বাজার সম্প্রসারণে তা সহায়ক হবে।

আরও পড়ুন : খোলা হবে না নিউমার্কেট

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রেখে দেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে।

দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আমাদের সরকার ব্যবসায় নানা ধরনের প্রণোদনা প্রদান করে আসছে বলেও জানান তিনি।

সরকারপ্রধান বলেন, ২০০৯ সালে সরকার গঠনের সময় মোট রফতানি আয় ছিল ১৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার, যা বিগত বছরসমূহে অব্যাহত নীতি সহায়তার ফলে কয়েক গুণ বৃদ্ধি পেয়ে ২০২১-২২ অর্থবছরে ৬০ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

আরও পড়ুন : ২৫০ টির মতো দোকান পুড়েছে

তিনি আরও বলেন, ২০২২-২৩ অর্থবছরের প্রথম জুলাই-ফেব্রুয়ারি পণ্য খাতের অর্জিত আয় ৩৭ দশমিক ০৭ বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের রফতানি আয় ৩৩ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ৯ দশমিক ৫৬ শতাংশ বেশি।

বাণীতে ‘জাতীয় রফতানি ট্রফি ২০১৯-২০’ এর সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা