ছবি: সংগৃহীত
জাতীয়

সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হবে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পুলিশের পক্ষ থেকে আমরা সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করব। এগুলো নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন : অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার নির্দেশ

শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত নিউ মার্কেট এলাকায় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আপনারা জানেন আমাদের মার্কেটগুলো যেভাবে তৈরি করা, যার বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ফায়ার সার্ভিস অনেকগুলো মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। এর আগে ২ টা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপরে বঙ্গবাজারে একটি বড় আগুনের ঘটনা ঘটলো।

আরও পড়ুন : তীব্র গরমে হিট স্ট্রোক ও করণীয়

গতকাল শুক্রবার (১৪ এপ্রিল) রাতে একটি হাজারীবাগের ট্যানারিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ ভোরে আবার এই নিউমার্কেটে আগুন লেগেছে।

বিস্ফোরণের ২ টা ঘটনাতেই আমরা মামলা নিয়েছি। বঙ্গবাজারের ঘটনায় ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। আর আমরা ইন্টারনাল একটা তদন্ত করেছি। যদিও তদন্ত কমিটি করা হয়নি।

আরও পড়ুন : জাপানের প্রধানমন্ত্রীর ওপর হামলা

তিনি আরও বলেন, বিশেষজ্ঞরা বলছেন বিস্ফোরণের ২ টি ঘটনা (সায়েন্সল্যাব ও গুলিস্তান) প্রাকৃতিক গ্যাস জমার কারণে এক্সিডেন্ট। আমাদের তদন্তে এ পর্যন্ত কোনও নাশকতার আলামত খুঁজে পাইনি। আর ২ টি আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষে বুঝতে পারব এগুলো নাশকতা না দুর্ঘটনা।

খন্দকার গোলাম ফারুক বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি মানবিক পুলিশিংটাও আমরা করে থাকি। কোনও ঘটনা ঘটলে আমাদের সবার আগে বলা থাকে, ফায়ার সার্ভিস যেন নির্বিঘ্নে আগুন নেভানোর কাজ করতে পারে। মানুষজন যেন ফায়ার সার্ভিসের যাতায়াতের পথে কোনও প্রকার প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেই ব্যবস্থা করা।

আরও পড়ুন : নিউ মার্কেটে আগুনে আহত ২২

তারপর কোনও জিনিসপত্র যেন লুটপাট না হয় সেই বিষয়টা দেখা ও মানবিক পুলিশিং আমাদের ৩ নম্বর কাজ। এর জন্য আমরা সেই ঝুঁকি নিতে রাজি আছি।

প্রসঙ্গত, শনিবার ভোর ৫ টা ৪০ মিনিটে প্রথম আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৩০টি ইউনিট কাজ করে। সাড়ে ৩ ঘণ্টার আপ্রাণ চেষ্টায় সকাল ৯ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ হওয়া পর্যন্ত কাজ চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন : ৫ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

এ আগুন নিয়ন্ত্রণে নিউ মার্কেট এলাকায় র‌্যাব-পুলিশের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের সাথে যোগ দেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও।

ঢামেক সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ধোঁয়ায় দমকল কর্মীসহ মোট ২২ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন : যমুনায় ডুবে প্রাণ গেল কলেজছাত্রের

ফায়ার সার্ভিস, ভোর ৫ টা ৪০ মিনিটের দিকে ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়।

ভবনটি ২০১৬ সালে অগ্নিঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা