ছবি: সংগৃহীত
জাতীয়

নিউ মার্কেটগামী রাস্তা বন্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদ ভবন সংলগ্ন আড়ং মোড় থেকে নিউ মার্কেটগামী রাস্তায় ব্যারিকেড দিয়েছে ট্র্যাফিক পুলিশ। ফলে রাস্তায় কোন পরিবহন প্রবেশ করতে না পারায় বিপাকে পড়ছেন সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন : ফায়ার সার্ভিসের ৮ সদস্য আহত

শনিবার (১৫ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, নিউ মার্কেটগামী মিরপুর সড়কটি বন্ধ করে দেওয়ায় সড়কে পরিবহনের সংখ্যাও কম। ২/১টি বাস প্রবেশ করলেও তা কানায় কানায় ভর্তি।

এতে অফিসগামী সাধারণ যাত্রীরা বেশ বিপাকে পড়েছেন। বাসের অপেক্ষায় থাকা অনেকে হেঁটেই গন্তব্যস্থলে রওনা হয়েছেন।

আরও পড়ুন : ঢাকা কলেজ থেকে নেওয়া হচ্ছে পানি

চাকুরিজীবী হাসান জয় জানান, নিউমার্কেটে আগুনের ঘটনা জানা ছিল না। রাস্তায় এসে দেখি এই অবস্থা। অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করে শেষে হাঁটা শুরু করলাম।

আরেক চাকুরিজীবী মুরাদ হোসেন জানান, অফিস যাওয়ার জন্য রাস্তায় এসে দেখি কোনো বাস নাই। নিউমার্কেটে আগুন লাগার জন্য নাকি রাস্তা বন্ধ। যথাসময়ে অফিস যেতে পারবো কিনা সন্দেহ হচ্ছে।

আরও পড়ুন : ইউক্রেনে মিসাইল হামলা, নিহত ৮

এদিকে রাস্তায় বাস না থাকায় রিকশা ও সিএনজি নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত ভাড়া হাঁকছে।

এ সময় ধানমন্ডি ২৭ থেকে কলাবাগান যাবেন আফরোজা ইসলাম। এই গন্তব্যের সাধারণ ভাড়া ৩০ থেকে ৪০ টাকা। রিকশাওয়ালা তার কাছ থেকে চাচ্ছিলো ৬০ টাকা। অগত্যা উপায় না পেয়ে চাচ্ছিলো হেঁটেই রওনা দেন তিনি।

আরও পড়ুন : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট

আফরোজা ইসলাম বলেন, এইটুকু রাস্তায় ৬০ টাকা ভাড়া চাওয়া অযৌক্তিক। তাই হেঁটেই যাচ্ছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা