প্রতীকী ছবি
জাতীয়

বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সান নিউজ ডেস্ক: ঈদ উপলক্ষে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতর ধরে (চাঁদ দেখা সাপেক্ষে) বাস কাউন্টারগুলোতে বিক্রি হচ্ছে ১৬ থেকে ২১ এপ্রিলের অগ্রিম টিকিট।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর ভাষণগুলো অমূল্য সম্পদ

এর আগে, গেল বুধবার (৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ শুক্রবার (৭ এপ্রিল) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছিলেন।

তিনি জানান, গাবতলী থেকে চলা উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকিট বিক্রি করা হবে। তবে অনলাইনে আগে থেকেই আগাম টিকিট বিক্রি হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। কাউন্টার থেকেও টিকিট বিক্রি হচ্ছে। ৭ এপ্রিল থেকে কাউন্টারে শুধু ঈদের আগের কয়েকদিনের বাসের টিকিট দেয়া হবে।

আরও পড়ুন: সৌদি আরবে মার্কিন গোয়েন্দা প্রধান

এদিকে এবার রেলের শতভাগ টিকিটই অনলাইনে মিলবে। ৭ এপ্রিল বিক্রয় হবে ১৭ এপ্রিলের, ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রয় হবে ২১ এপ্রিলের ঈদযাত্রার টিকিট।

এর আগে গতকাল (৬ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রেলমন্ত্রণালয় জানিয়েছে, ঈদের ফেরতযাত্রার টিকিট বিক্রয় করা হবে ১৫ এপ্রিল থেকে। ১৫ এপ্রিল বিক্রয় হবে ২৫ এপ্রিলের, ১৬ এপ্রিল ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রয় হবে ৩০ এপ্রিলের ফেরতযাত্রার টিকিট।

আরও পড়ুন: আইনটি বাতিলের প্রশ্নই আসে না

মন্ত্রণালয় জানায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট (১৭-৩০ এপ্রিল পর্যন্ত) শতভাগ শুধুমাত্র অনলাইন/মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রয় করা যাবে। টিকিট ক্রয়ের জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল, ‘Rail Sheba’ অ্যাপ বা যেকোনো মোবাইল হতে এসএমএস করার মাধ্যমে NID/পাসপোর্ট/ জন্মনিবন্ধন যাচাইপূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা